১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:৪৮:১৬ অপরাহ্ন


মার্কিন রাষ্ট্রদূতের সেলফিতে সংসদের প্রথম অধিবেশন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১২ ২০:৪০:২৪
মার্কিন রাষ্ট্রদূতের সেলফিতে সংসদের প্রথম অধিবেশন ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত হয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ গ্যালারিতে বসে অধিবেশন শুরুর আগে নিজের ফোন দিয়ে একটি সেলফিও তোলেন তিনি, যা পরবর্তীতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়।

দূতাবাসের ওই পোস্টে জানানো হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সমৃদ্ধি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে অভিন্ন অগ্রাধিকারগুলো নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে প্রস্তুত। সংসদের এই প্রথম অধিবেশনে রাষ্ট্রদূতের সশরীরে উপস্থিতি বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সংসদীয় প্রক্রিয়ার প্রতি ওয়াশিংটনের সমর্থন এবং দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের গুরুত্বকেই প্রতিফলিত করে।