১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:১২:৫৮ অপরাহ্ন


স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের চূড়ান্ত ক্ষমতা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে
সংসদীয় প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১১ ১৭:৫০:৪১
স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের চূড়ান্ত ক্ষমতা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে


প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আসন্ন জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনীত করার পূর্ণ ক্ষমতা দিয়েছে সরকারদলীয় সংসদীয় কমিটি। বুধবার (১১ মার্চ) দলটির এক গুরুত্বপূর্ণ সংসদীয় সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

দলীয় সিদ্ধান্ত ও ঘোষণা

বুধবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদীয় দলের বৈঠকে উপস্থিত সকল সংসদ সদস্য এই বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা জ্ঞাপন করেছেন।

ধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় সংসদ নেতাকে এই দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

তিনি বলেন, “সংসদীয় দলের সভায় স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে আলোচনা হয়েছে। আমরা সংসদীয় দল সিদ্ধান্ত দিয়েছি, মাননীয় সংসদ নেতা স্পিকার এবং ডেপুটি স্পিকার মনোনয়ন নির্ধারিত করবেন। এই পদে কে হবেন তা আগামীকালকে আপনারা জানতে পারবেন।”

মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, "একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ পরিচালনার জন্য যোগ্য নেতৃত্ব নির্বাচন করা প্রয়োজন। সংসদীয় কমিটির সদস্যরা স্পিকার ও ডেপুটি স্পিকার পদের জন্য উপযুক্ত ব্যক্তি নির্বাচনের একক দায়িত্ব প্রধানমন্ত্রী ও আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানকে দিয়েছেন। তিনি যাকে যোগ্য মনে করবেন, তাকেই দল থেকে মনোনয়ন দেওয়া হবে।"

আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ১৩শ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। প্রথা অনুযায়ী, অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। আজকের এই সিদ্ধান্তের ফলে কালকের অধিবেশনে নাম ঘোষণার বিষয়টি এখন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বৈঠকে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং জনস্বার্থে বিভিন্ন সংস্কারমূলক আলোচনাও প্রাধান্য পেয়েছে।