১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২৫:১৯ অপরাহ্ন


রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১১ ১৫:১১:০৬
রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী ছবি: সংগৃহীত


আগামীকাল ১২ মার্চ, বৃহস্পতিবার বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম ঐতিহাসিক অধিবেশন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিশ্চিত করেছেন যে, এই অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন এবং নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পাঠ করাবেন।

মন্ত্রী বলেন, 'আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন বসবে। এই সংসদেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি।'

আজ বুধবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংসদ নেতার ওপর ন্যস্ত করা হয়েছে। সংসদীয় রীতি অনুযায়ী, শুরুতে একজন জ্যেষ্ঠ সদস্যের সভাপতিত্বে অধিবেশন শুরু হবে এবং নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। এছাড়া কালকের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য বিশেষ কমিটি গঠনের কথা রয়েছে।