ইউটিউবের স্বীকৃতি: ডায়মন্ড প্লে বাটন পেল সিএমভি


বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 03-10-2026

ইউটিউবের স্বীকৃতি: ডায়মন্ড প্লে বাটন পেল সিএমভি

বাংলাদেশি নাটক দেশ-বিদেশে দর্শক চাহিদার শীর্ষে। বৈচিত্র্যপূর্ণ গল্প, বাস্তবিক ও দৃষ্টিনন্দন উপস্থাপনা, বড় বাজেট- সব মিলিয়ে বাড়ছে দর্শক, আসছে রেভিনিউ। দেশে যে কয়েকটি ইউটিউব-ভিত্তিক নাটকের চ্যানেল সাবস্ক্রাইবার অর্জনে শীর্ষত্ব ধরে রেখেছে, সিএমভি এদের মধ্যে অন্যতম। চ্যানেলটি সম্প্রতি একটি বিশেষ মাইলফলক স্পর্শ করেছে। 


ইউটিউবে ১০ মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করেছে সিএমভি। কর্তৃপক্ষ বলছে, শুধুমাত্র নাটকের চ্যানেল হিসেবে দেশে তারাই প্রথমবার এই সাফল্য নিয়ে এসেছে। এই অর্জনের স্বীকৃতি হিসেবে ইউটিউব থেকে উপহার হিসেবে দেয়া হয়েছে ডায়মন্ড প্লে বাটন ও  সনদপত্র। বিশেষ এই অর্জনে আনন্দিত ও আবেগাপ্লুত সিএমভি পরিবার।

সিএমভির কর্ণধার এস কে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘এই অর্জন আমাদের একার নয়; এটি আমাদের সঙ্গে পথচলা প্রতিটি শিল্পী, নির্মাতা, লেখক, পরিচালক, কলাকুশলী, সাংবাদিক. নাটক ও সংগীতের সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের অর্জন। সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রিয় দর্শকদের প্রতি। তারা আমাদের কনটেন্ট দেখেছেন, শুনেছেন, সমালোচনা করেছেন, তারপরও পাশে থেকেছেন, ভালোবাসা জানিয়েছেন। সময় বদলেছে, চ্যালেঞ্জ এসেছে, তবু মানসম্পন্ন কনটেন্ট তৈরির ক্ষেত্রে আমরা ক্লান্তি বোধ করিনি, আগ্রহ হারাইনি, কারণ আমরা মনে করি দর্শকই আমাদের বড় শক্তি এবং আমরা কখনো তাদের ঠিকাতে চাই নি। আমরা আশা করি, ভবিষ্যতেও সিএমভির প্রতি তাদের এই সমর্থন অটুট থাকবে।’


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com