চঞ্চল আবার ‌মিসির আলি


বিনোদন প্রতিবেদক । ট্রেন্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 18-07-2026

চঞ্চল আবার ‌মিসির আলি

হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত 'দেবী' সিনেমায় মিসির আলি চরিত্রে অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী। লেখকের বিখ্যাত এই চরিত্রে আবারও দেখা যাবে চঞ্চলকে। সিনেমাটি তৈরি করবেন  'ঊৎসব', ‌'বনলতা এক্সপ্রেস'খ্যাত নির্মাতা তানিম নূর।

'বনলতা এক্সপ্রেস'-এর ব্যাপক সফলতার পর আবারও হুমায়ূন আহমেদের উপন্যাসকে চলচ্চিত্রের জন্য বেছে নিচ্ছেন তানিম নূর।  আর এতেই গুরুত্বপূর্ণ মিসির আলি চরিত্রে চঞ্চল অভিনয় করবেন বলে সূত্রে প্রকাশ। 

'দেবী' বক্স অফিসে উল্লেখযােগ্য সাফল্য পায় নি বলে অনেকের অভিযোগ। এ ক্ষেত্রে মিসির আলি রূপে চঞ্চলকে আবারকে বেছে নেয়ার কারণে তৈরি হচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে সিনেমা সংক্রান্ত বিভিন্ন গ্রুপে পক্ষে-বিপক্ষে মত দিচ্ছেন সিনেমা বোদ্ধা থেকে শুরু করে সাধারণ দর্শকও। চঞ্চল কি পারবেন তাদের সমুচিত জবাব দিতে!


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com