আর্জেন্টিনার পক্ষপাতিত্বের অভিযোগকারীদের কড়া জবাব দিলেন লিওনেল মেসি!


ক্রীড়া প্রতিবেদক | ট্রেন্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 16-07-2026

আর্জেন্টিনার পক্ষপাতিত্বের অভিযোগকারীদের কড়া জবাব দিলেন লিওনেল মেসি!

২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পর আর্জেন্টিনার পক্ষপাতিত্ব নিয়ে ওঠা যাবতীয় গুঞ্জন ও সমালোচনার কড়া জবাব দিয়েছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি। মাঠের লড়াইয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করেই আলবিসেলেস্তেরা ফাইনালে উঠেছে উল্লেখ করে সমালোচকদের মুখ বন্ধ করার বার্তা দিয়েছেন ৩৯ বছর বয়সী এই ফুটবল জাদুকর।

মেসি বলেন, "আমরা যা অর্জন করেছি তা সত্যিই অবিশ্বাস্য। আরও একটি বিশ্বকাপের ফাইনাল... আমাদের এই অর্জন হয়তো কাউকে দুঃখী বা হতাশ করতে পারে, তারা যা খুশি তা-ই বলতে পারে। তবে আমাদের এই দলটা মাঠের পারফরম্যান্স দিয়ে দেখিয়ে দিয়েছে যে, এখানে কেউ আমাদের কোনো কিছু বিনামূল্যে বা এমনি এমনি দিয়ে দিচ্ছে না।"

ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে পড়ার পরও দলের ঘুরে দাঁড়ানোর প্রশংসা করে আর্জেন্টাইন অধিনায়ক আরও যোগ করেন, "আমরা মাঠে লড়াই করি, তীব্র প্রতিদ্বন্দ্বিতা করি এবং আমরা ভালো ফুটবল খেলি। আজ ম্যাচটিতে পিছিয়ে পড়ার পরও আমরা যেভাবে ইংল্যান্ডের ওপর সম্পূর্ণ আধিপত্য বিস্তার করে খেলেছি, তা আপনারা নিজেই দেখছেন। আমি এই দলটিকে নিয়ে অত্যন্ত গর্বিত এবং সমস্ত আর্জেন্টাইন সমর্থককে খুশিতে ভাসাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।"


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com