আসন্ন বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: জাতীয় সংসদে অর্থমন্ত্রী


সংসদ প্রতিবেদক | ট্র্যান্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 10-06-2026

আসন্ন বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: জাতীয় সংসদে অর্থমন্ত্রী

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে তামাকপণ্যের মূল্য ও করহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩ এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরার এক সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সরকারের এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান।

সংসদ সদস্য রাশেদা বেগম হীরা তাঁর প্রশ্নে জানতে চেয়েছিলেন, তামাকের ওপর সুনির্দিষ্ট হারে কর বৃদ্ধি—যেমন বিড়ির খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে ২০ শলাকা বিড়ির খুচরা মূল্য আরও বৃদ্ধি করে অধিক সম্পূরক শুল্ক এবং সুনির্দিষ্ট কর আরোপ করা হবে কি না? এই প্রশ্নের লিখিত জবাবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট করে বলেন, "বাজেটে বিড়ির ক্ষেত্রে মূল্য এবং করহার পূর্বের বছরের ন্যায় অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।"


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com