এসএসসি পাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরির সুযোগ, ২০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি


অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 06-05-2026

এসএসসি পাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরির সুযোগ, ২০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাজস্বখাতভুক্ত মোট ২০টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হচ্ছে।

মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে; অফলাইনে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

যেসব পদে নিয়োগ

সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩
গ্রেড: ১৩ (বেতনস্কেল ১১,০০০–২৬,৫৯০ টাকা)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর

অফিস সহায়ক
পদসংখ্যা: ১৭
গ্রেড: ২০ (বেতনস্কেল ৮,২৫০–২০,০১০ টাকা)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর (শিথিলযোগ্য)

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে:
https://mopa.teletalk.com.bd/

গুরুত্বপূর্ণ সময়সূচি

আবেদন শুরু: ১১ মে ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ৪ জুন ২০২৬, বিকেল ৪টা

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com