ট্রাফিক আইন লঙ্ঘনে লাইসেন্সে পয়েন্ট কাটা, শূন্যে নামলেই স্থগিত বা বাতিল


অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 05-05-2026

ট্রাফিক আইন লঙ্ঘনে লাইসেন্সে পয়েন্ট কাটা, শূন্যে নামলেই স্থগিত বা বাতিল

সড়ক পরিবহন আইন অনুযায়ী দেশে চালকদের ড্রাইভিং লাইসেন্সে পয়েন্টভিত্তিক শাস্তি ব্যবস্থা চালু করা হচ্ছে। ট্রাফিক আইন লঙ্ঘন বা বিভিন্ন অপরাধে নির্ধারিত পয়েন্ট কেটে নেওয়া হবে এবং পয়েন্ট শূন্যে নেমে গেলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে।

শৃঙ্খলা ফিরিয়ে আনতে ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম (আরএসপিএস)’ নামে একটি অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সম্প্রতি সংস্থাটির এক বার্তায় জানানো হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১১(১) ধারা অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সে ১২ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর তফসিল-৪ অনুযায়ী নির্দিষ্ট ট্রাফিক অপরাধের ক্ষেত্রে এসব পয়েন্ট কর্তন করা হবে।

এছাড়া আইনটির ৬৬ থেকে ১০৬ নম্বর ধারা পর্যন্ত বিভিন্ন অপরাধের জন্য অর্থদণ্ড, কারাদণ্ডের পাশাপাশি পয়েন্ট কর্তনের বিধানও রয়েছে।

বিআরটিএর কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই ব্যবস্থা চালু হলে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং ট্রাফিক আইন মানার প্রবণতা বাড়বে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com