যমজ হয়েও পিতৃপরিচয় ভিন্ন, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এল চমকপ্রদ সত্য


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-05-2026

যমজ হয়েও পিতৃপরিচয় ভিন্ন, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এল চমকপ্রদ সত্য

যুক্তরাজ্যের দুই যমজ বোন মিশেল ও লাভিনিয়া ওসবোর্ন দীর্ঘ ৪৬ বছর পর জানতে পেরেছেন যে, তারা একই গর্ভে বড় হলেও তাদের বাবা আলাদা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় অত্যন্ত বিরল এই ঘটনাকে বলা হয় 'হেটারোপ্যাটারনাল সুপারফেকান্ডেশন'। বিশ্বজুড়ে এমন ঘটনার নজির মাত্র ২০টির মতো থাকলেও যুক্তরাজ্যে এটিই প্রথম নথিভুক্ত ঘটনা।

১৯৭৬ সালে জন্ম নেওয়া এই দুই বোন জেমস নামের এক ব্যক্তিকে বাবা হিসেবে জানতেন। তবে ২০২১ সালে মায়ের অসুস্থতার পর অতীতের সত্য খুঁজতে গিয়ে তারা ডিএনএ পরীক্ষা করান। ফলাফলে দেখা যায়, মিশেলের প্রকৃত বাবা 'অ্যালেক্স' এবং লাভিনিয়ার বাবা 'আর্থার' নামের অন্য এক ব্যক্তি। বিশেষজ্ঞরা জানান, একই ঋতুচক্রে একাধিক ডিম্বাণু থাকা অবস্থায় অল্প সময়ের ব্যবধানে ভিন্ন পুরুষের সাথে সম্পর্কের ফলে এমনটি ঘটতে পারে।

বর্তমানে লাভিনিয়া তার জৈবিক বাবার সাথে সুসম্পর্ক গড়ে তুললেও মিশেল তার বাবার সাথে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী নন। তবে এই চমকপ্রদ সত্য উন্মোচনের পরও দুই বোনের পারস্পরিক বন্ধন আগের মতোই অটুট রয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com