হয়রানি বন্ধের নিশ্চয়তা কাল পেলে পরশুই দেশে ফিরব : সাকিব


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-05-2026

হয়রানি বন্ধের নিশ্চয়তা কাল পেলে পরশুই দেশে ফিরব : সাকিব

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান জানিয়েছেন, ক্রিকেট ক্যারিয়ার শেষে তিনি পুরোদমে রাজনীতিতে মনোনিবেশ করতে চান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন যে, রাজনৈতিক পটপরিবর্তন হলেও আওয়ামী লীগের প্রতি তার আনুগত্য অটুট রয়েছে এবং দল পরিবর্তনের কোনো ইচ্ছা তার নেই।

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দূরে রাখার প্রসঙ্গে সাকিব বলেন, কাউকে আজীবন নিষিদ্ধ বা দমিয়ে রাখা সম্ভব নয় এবং এটি গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। রাজনীতিতে প্রতিহিংসার সংস্কৃতি বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, ভুলের পুনরাবৃত্তি বন্ধ করে যে দল দৃষ্টান্ত স্থাপন করবে, তারাই জনগণের মনে জায়গা করে নেবে।

নির্বাচনী আকাঙ্ক্ষা প্রকাশ করে সাকিব দাবি করেন, সুষ্ঠু নির্বাচন হলে মাগুরার মানুষ তাকে আবারও বিজয়ী করবে। এবারের নির্বাচনেও তিনি অংশ নিতে আগ্রহী ছিলেন বলে জানান। বর্তমানে হত্যা ও জালিয়াতিসহ একাধিক মামলার আসামী হয়ে দেশের বাইরে থাকা এই ক্রিকেটার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তিনি বিশেষ কোনো প্রটোকল না চেয়ে কেবল একজন সাধারণ নাগরিক হিসেবে আইনি প্রক্রিয়া চলাকালীন নিরাপত্তা এবং হয়রানি না করার নিশ্চয়তা চেয়েছেন। সাকিবের ভাষ্যমতে, এই নিশ্চয়তা পেলে তিনি দ্রুতই দেশে ফিরবেন এবং আইনিভাবে সব মামলা মোকাবিলা করবেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com