৪১ রানে সাইফকে হারাল বাংলাদেশ


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 27-04-2026

৪১ রানে সাইফকে হারাল বাংলাদেশ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৮৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরুর পর প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। দলীয় ৪১ রানের মাথায় ব্যক্তিগত ১৭ রান করে নাথান স্মিথের বলে আউট হয়ে সাজঘরে ফিরেছেন ওপেনার সাইফ হাসান। ১৬ বলে ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে তিনি এই ইনিংসটি সাজান।

বর্তমানে উইকেটে অপরাজিত আছেন ওপেনার তানজিদ হাসান তামিম এবং নতুন ব্যাটার লিটন দাস। ৮.৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৬৪ রান। জয়ের জন্য স্বাগতিকদের এখনও ১১৯ রান প্রয়োজন, হাতে রয়েছে ১১.৩ ওভার। জয়ের জন্য প্রয়োজনীয় রান রেট ১০.৩৫।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। কিউইদের পক্ষে কাটেনে ক্লার্ক (৫১) ও ডেন ক্লেভার (৫১) জোড়া হাফ সেঞ্চুরি করেন। শেষদিকে জশ ক্লার্কসনের ২৭ রানের ক্যামিও ইনিংস নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ এনে দিতে সাহায্য করে। বাংলাদেশের পক্ষে লেগ স্পিনার রিশাদ হোসেন ৩২ রানে ২ উইকেট শিকার করেন। এছাড়া শরিফুল, তানজিম সাকিব ও মাহেদি হাসান ১টি করে উইকেট নেন। তিন ম্যাচ সিরিজের প্রথম এই লড়াইয়ে জেতার জন্য এখন লিটন-তামিমদের ব্যাটের দিকেই তাকিয়ে আছে স্বাগতিক সমর্থকরা।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com