কোটালীপাড়ায় খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি জিলানী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-04-2026

কোটালীপাড়ায় খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি জিলানী

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনদুর্ভোগ লাঘবে নিজ হাতে খালের কচুরিপানা পরিষ্কার করেছেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি নেতা এস এম জিলানী। শনিবার (২৫ এপ্রিল) সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা-রামনগর খালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করেন।

সংসদ সদস্য এস এম জিলানী জানান, এই খালটি এলাকার কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিল থেকে ধান কেটে ঘরে তোলার প্রধান পথ এটি। কচুরিপানায় খালটি ভরাট হয়ে যাওয়ায় কৃষকদের যাতায়াতে চরম অসুবিধা হচ্ছিল, যা নিরসনেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও জনস্বার্থে উপজেলার সব এলাকায় এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা দেন।

কর্মসূচি চলাকালে তার সঙ্গে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদারসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এমপির এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com