ইরানের পরিবর্তে বিশ্বকাপে ইতালিকে চান ট্রাম্পের বিশেষ দূত!


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-04-2026

ইরানের পরিবর্তে বিশ্বকাপে ইতালিকে চান ট্রাম্পের বিশেষ দূত!

আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে সুযোগ দেওয়ার একটি বিতর্কিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোল্লি। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, জাম্পোল্লি এই প্রস্তাবটি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পেশ করেছেন। তার যুক্তি, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির মতো বড় দলের বিশ্বকাপে থাকা প্রয়োজন।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রস্তাবের পেছনে কাজ করছে আন্তর্জাতিক রাজনীতি। ইরান ইস্যুতে পোপের সমালোচনার পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ট্রাম্পের সম্পর্কের যে অবনতি ঘটেছিল, তা পুনরুদ্ধারের লক্ষ্যেই মূলত ইতালিকে বিশ্বকাপে ফেরানোর এই টোপ দেওয়া হয়েছে।

তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই রাজনৈতিক প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বিশ্বকাপে অংশগ্রহণের একমাত্র ভিত্তি হলো মাঠের পারফরম্যান্স। ইরান যোগ্যতার প্রমাণ দিয়েই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে এবং তারাই খেলবে। ক্রীড়াঙ্গনে রাজনীতির এমন অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ নিয়ে বর্তমানে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com