লঞ্চের ভাড়া ৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব মালিক সমিতির


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 20-04-2026

লঞ্চের ভাড়া ৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব মালিক সমিতির

জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে লঞ্চ ভাড়া সর্বোচ্চ ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে মালিক সমিতি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা থেকে বিআইডব্লিউটিএ-কে পাঠানো এক চিঠিতে কিলোমিটার প্রতি ভাড়া ১ টাকা বৃদ্ধি এবং সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করার দাবি জানানো হয়েছে। মালিকদের দাবি, ডিজেলের দাম ও যন্ত্রাংশের মূল্যবৃদ্ধিতে বর্তমানে তারা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন।

তবে সোমবার (২০ এপ্রিল) পর্যন্ত সদরঘাটে পুরনো ভাড়াই কার্যকর থাকতে দেখা গেছে। মালিক সমিতি জানিয়েছে, সরকারের সাথে আলোচনা সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত ভাড়া বাড়ানো হবে না। এদিকে হঠাৎ বড় অঙ্কের ভাড়া বাড়ার আশঙ্কায় সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা মনে করছেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে নৌপথে যাতায়াত মধ্যবিত্তের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়বে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com