সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 16-04-2026

সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী শুক্রবার ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের উপস্থিতিতে বিকেল ৩টা থেকে এই সাক্ষাৎকার গ্রহণ করা হবে। এবারের নির্বাচনে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে আনুপাতিক হারে বিএনপি জোট ৩৬টি আসন পেতে যাচ্ছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, সংরক্ষিত আসনের জন্য মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২১ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে নয়াপল্টনে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। দীর্ঘ দেড় যুগের আন্দোলন-সংগ্রামে যারা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, দল তাদের যথাযথ মূল্যায়ন করবে বলে মনোনয়নপ্রত্যাশীরা আশা প্রকাশ করেছেন। মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ে প্রকাশ করা হবে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com