সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতির ঘটনায় ঠিকাদার জাহিদুরকে জিজ্ঞাসাবাদ


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 16-04-2026

সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতির ঘটনায় ঠিকাদার জাহিদুরকে জিজ্ঞাসাবাদ

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতির অভিযোগে ‘কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড’-এর সিইও জাহিদুর রহিম জোয়ারদারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে তলব করা হয়।

জিজ্ঞাসাবাদে জাহিদুর রহিম দাবি করেন, ৫ আগস্টের পর ক্ষতিগ্রস্ত নেটওয়ার্ক সিস্টেম সম্পূর্ণ পরিবর্তন না করে দ্রুত সংস্কার করায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তিনি এই বিচ্যুতি ও ত্রুটির দায় অনভিজ্ঞ থার্ড পার্টি প্রতিষ্ঠান ‘আমানত এন্টারপ্রাইজ’-এর ওপর চাপিয়েছেন।

দুদকের অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলে সাউন্ড সিস্টেম স্থাপনে বড় ধরনের আর্থিক অনিয়ম হয়েছিল। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময়ও সংস্কার কাজে দুর্নীতির অভিযোগ ওঠায় গত জানুয়ারি থেকে বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। দুদক মুখপাত্র আক্তার হোসেন জানান, তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং অনিয়ম খতিয়ে দেখতে অনুসন্ধান চলমান রয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com