পদ্মার এক কাতল বিক্রি হলো অর্ধলক্ষ টাকায়!


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 16-04-2026

পদ্মার এক কাতল বিক্রি হলো অর্ধলক্ষ টাকায়!

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মা ও যমুনার মোহনায় ধরা পড়েছে ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে জেলে সুব্রত হলদারের জালে মাছটি ধরা পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জেলে সুব্রত হলদার জানান, প্রতিদিনের মতো ভোরে নদীতে জাল ফেললে সকালের দিকে জালে প্রচণ্ড টান পড়ে। পরে অন্য জেলেদের সহযোগিতায় জাল টেনে নৌকায় তুললে এই বিশালাকার কাতল মাছটি দেখতে পান তারা। মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের রেজাউল মন্ডলের আড়তে নেওয়া হয়।

সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন। ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, চলতি বছরে ধরা পড়া এটিই সবচেয়ে বড় কাতল মাছ। তিনি মাছটি কিনে সামান্য লাভে ৪৮ হাজার ৪৫০ টাকায় ঢাকার এক ক্রেতার কাছে বিক্রি করেছেন। দীর্ঘদিন পর বড় মাছ পাওয়ায় সংশ্লিষ্ট জেলেরা বেশ আনন্দিত।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com