১৭ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 16-04-2026

১৭ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আজ এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

উদ্বোধনের পরপরই রাত সাড়ে ১২টায় ৪১৯ জন যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বে বছরের প্রথম হজ ফ্লাইট। মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। হজযাত্রীদের সুবিধার্থে এবার ফ্লাইটের সংখ্যা বাড়ানো হয়েছে এবং বিমান ভাড়া কমানো হয়েছে। ইতোমধ্যে আশকোনা হজ ক্যাম্পে যাত্রীদের সব ধরনের আনুষ্ঠানিকতা ও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com