৫০ লাখ টাকার জাল নোটসহ যুবলীগ নেতা গ্রেপ্তার: নেপথ্যে শতকোটি টাকার সম্পদের পাহাড়


অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 13-04-2026

৫০ লাখ টাকার জাল নোটসহ যুবলীগ নেতা গ্রেপ্তার: নেপথ্যে শতকোটি টাকার সম্পদের পাহাড়

রাজধানীর গুলশানে ৫০ লাখ টাকার জাল নোটসহ গাজীপুরের কালীগঞ্জ উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য রেজাউল শেখ এবং তাঁর দুই সহযোগীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) বিকেলে গুলশানের ৩৬ নম্বর রোডের একটি বাসার সামনে থেকে তাঁদের আটক করা হয়। এই ঘটনার পর রেজাউলের অঢেল সম্পদের খতিয়ান বেরিয়ে আসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গুলশানে পুলিশের বিশেষ অভিযান

গুলশান থানা পুলিশ সূত্রে জানা গেছে, মিরপুর এলাকা থেকে একটি সাদা রঙের প্রাইভেটকারে করে জাল টাকার বিশাল চালান নিয়ে গুলশানে আসছিলেন আবু হানিফ পালোয়ান ও আব্দুল্লাহ মজুমদার আশিক। সেখানে আগে থেকেই তাঁদের অপেক্ষায় ছিলেন যুবলীগ নেতা রেজাউল শেখ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১ হাজার টাকার ৫০টি বান্ডেলে মোট ৫০ লাখ জাল টাকা উদ্ধার করে। একই সঙ্গে জাল টাকা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

আলাদিনের চেরাগ: এক দশকে শতকোটি টাকার মালিক

রেজাউল শেখের গ্রেপ্তারের খবর তাঁর নিজ এলাকা কালীগঞ্জে পৌঁছালে স্থানীয়দের মাঝে কৌতূহলের বাঁধ ভেঙেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, এক সময় রেজাউলের পরিবার অত্যন্ত সাধারণ অভাব-অনটনের মাঝে জীবন কাটাত। কিন্তু গত কয়েক বছরে যেন ‘আলাদিনের চেরাগ’ পেয়ে রাতারাতি শতকোটি টাকার মালিক হয়ে গেছেন তিনি। তাঁর জ্ঞাত সম্পদের তালিকার মধ্যে রয়েছে:

ক্ষমতার দাপট ও দুদকের তদন্তের দাবি

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী সাবেক এমপির ঘনিষ্ঠ হওয়ায় কেউ রেজাউলের বিরুদ্ধে মুখ খোলার সাহস পেত না। তাঁর বাবা সুরুজ মিয়া গ্রামে গ্রামে ঘুরে ধান কিনে কোনোমতে সংসার চালাতেন। সেই পরিবারের সন্তান হয়ে রেজাউল কীভাবে এত বিশাল সম্পদের পাহাড় গড়লেন, তা এখন সবার প্রশ্ন। স্থানীয়রা এই অবৈধ সম্পদের উৎস খুঁজে বের করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ কামনা করেছেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com