মহাকাশে পৃথিবী দেখতে অন্ধকারে ঝুলে থাকা লাইফবোট: আর্টেমিস-২ নভোচারীরা


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 12-04-2026

মহাকাশে পৃথিবী দেখতে অন্ধকারে ঝুলে থাকা লাইফবোট: আর্টেমিস-২ নভোচারীরা

চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ শেষে পৃথিবীতে ফিরে নাসার আর্টেমিস-২ মিশনের নভোচারীরা তাঁদের রোমাঞ্চকর অভিজ্ঞতা ভাগ করেছেন। শনিবার (১১ এপ্রিল) হিউস্টনে এক সংবাদ সম্মেলনে নভোচারী ক্রিস্টিনা কোচ বলেন, মহাকাশের বিশাল অন্ধকারের মাঝে পৃথিবীকে একটি নিঃশব্দে ‘ঝুলে থাকা লাইফবোট’-এর মতো মনে হয়েছে। এই নিঃসঙ্গ ও সুন্দর দৃশ্যটি তাঁকে অভিন্ন মানবতার গুরুত্ব নতুন করে মনে করিয়ে দিয়েছে।

দীর্ঘ ৫০ বছর পর প্রথম মানববাহী অভিযান হিসেবে আর্টেমিস-২ চাঁদের চারপাশে ঘুরে শুক্রবার ক্যালিফোর্নিয়া উপকূলে অবতরণ করে। এই মিশনে ভিক্টর গ্লোভার প্রথম কৃষ্ণাঙ্গ, ক্রিস্টিনা কোচ প্রথম নারী এবং জেরেমি হ্যানসেন প্রথম অ-মার্কিন হিসেবে চাঁদের কক্ষপথ ভ্রমণের ইতিহাস গড়েন। নাসার এই সফল অভিযান ২০২৮ সালের মধ্যে চাঁদে স্থায়ী ঘাঁটি স্থাপন ও পুনরায় মানুষের পদচারণা নিশ্চিত করার লক্ষ্যকে আরও এক ধাপ এগিয়ে দিল।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com