কালজয়ী গানের মধ্যেই আশা ভোঁসলে বেঁচে থাকবেন: মির্জা ফখরুল


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 12-04-2026

কালজয়ী গানের মধ্যেই আশা ভোঁসলে বেঁচে থাকবেন: মির্জা ফখরুল

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১২ এপ্রিল) এক শোকবার্তায় তিনি বলেন, আশা ভোঁসলে তাঁর কালজয়ী সৃষ্টির মাধ্যমেই সংগীতপ্রেমীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।

মির্জা ফখরুল তাঁর বহুমুখী প্রতিভার প্রশংসা করে বলেন, শাস্ত্রীয় সংগীত থেকে শুরু করে পপ বা গজল— সব ধারায় নিজেকে মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা তাঁকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। আট দশকের দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন ভাষায় হাজার হাজার গান গেয়ে তিনি উপমহাদেশের সংগীতে যে অবদান রেখেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত ভক্ত ও পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, ৯২ বছর বয়সে আজ দুপুরে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সুর সম্রাজ্ঞী।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com