পাকিস্তান সফর শেষে ইরানি প্রতিনিধিদল তেহরানে ফিরে গেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা মেহের নিউজ। উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলে ছিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদ ত্যাগ করার সময় জানান, দুই পক্ষের বৈঠকে কোনো কার্যকর সমঝোতা সম্ভব হয়নি। তাঁর দাবি অনুযায়ী, ইরান ওয়াশিংটনের দেওয়া প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেছে, যার ফলে আলোচনা ফলপ্রসূ হয়নি। সূত্রমতে, মূলত এই অমীমাংসিত পরিস্থিতির মধ্য দিয়েই ইরানের প্রতিনিধিদলটি তাদের সফর সমাপ্ত করল।