শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 12-04-2026

শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শপথ নেওয়া দুই সংসদ সদস্য হলেন শেরপুর-৩ আসন থেকে নির্বাচিত মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী রেজাউল করিম বাদশা। সংসদীয় রীতি অনুযায়ী শপথ গ্রহণ শেষে তাঁরা দুজনেই শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) নির্বাচন কমিশন এক গেজেটের মাধ্যমে এই দুই আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে জয়ী হয়েছিলেন। পরবর্তীতে তিনি আসনটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যদিকে, শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। গত ৯ এপ্রিল এই দুই আসনেই নতুন করে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com