জানা গেল আশা ভোসলের শেষকৃত্য কবে-কোথায়


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 12-04-2026

জানা গেল আশা ভোসলের শেষকৃত্য কবে-কোথায়

ভারতীয় সংগীতের নক্ষত্রপতন ঘটল। কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তাঁর ছেলে আনন্দ ভোঁসলে জানিয়েছেন, আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে এই মহীয়সী শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে।

আট দশকের দীর্ঘ ক্যারিয়ারে শাস্ত্রীয় সংগীত থেকে পপ—সব ধারায় বিচরণ ছিল তাঁর। সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি দাদাসাহেব ফালকে ও পদ্মবিভূষণসহ অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তাঁর প্রয়াণে ভারতীয় সংগীতের একটি স্বর্ণযুগের অবসান হলো।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com