প্রথমবারের মতো একসঙ্গে হৃদয় ও ইমরান


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 12-04-2026

প্রথমবারের মতো একসঙ্গে হৃদয় ও ইমরান

দেশের দুই জনপ্রিয় সংগীত তারকা হৃদয় খান ও ইমরান মাহমুদুল প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন। হৃদয় খানের সুর ও সংগীত আয়োজনে ইমরান গেয়েছেন ‘ফিরে এলে না’ শিরোনামের একটি গান। রবিউল ইসলাম জীবনের কথায় গানটি গত মাসে রেকর্ড করা হয়েছে এবং শীঘ্রই এর মিউজিক ভিডিও মুক্তি পাবে।

ইমরান বর্তমানে ক্যারিয়ারের তুঙ্গে রয়েছেন; সিনেমা ও নাটকের গানে ব্যস্ততার পাশাপাশি তিনি আন্তর্জাতিক শো নিয়েও ব্যস্ত। আগামী ২ মে সিডনিতে পারফর্ম করতে অস্ট্রেলিয়া যাবেন তিনি এবং জুলাই মাসে তাঁর যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে। প্রিয় দুই তারকার এই প্রথম কোলাবোরেশন নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com