তামিমকে অভিনন্দন জানালেন নবী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-04-2026

তামিমকে অভিনন্দন জানালেন নবী

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিসিবি প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ায় তামিমকে অভিনন্দন জানিয়েছেন আফগান ক্রিকেট তারকা মোহাম্মদ নবী।

নতুন এই কমিটিতে সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু ও আতহার আলী খান ছাড়াও জায়গা পেয়েছেন অভিজ্ঞ সংগঠক ও বর্তমান সরকারের কয়েকজন মন্ত্রী-উপদেষ্টার স্বজনরা। কমিটির একমাত্র নারী সদস্য হলেন ব্যারিস্টার রাশনা ইমাম (প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী)। এছাড়া কমিটিতে আছেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সৈয়দ ইব্রাহীম আহমদ, অর্থমন্ত্রীর ছেলে ইসরাফিল খসরু এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

অভিজ্ঞ সংগঠকদের মধ্যে ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, তানজিল চৌধুরী ও মির্জা সালমান ইস্পাহানিও এই অ্যাডহক কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। এই কমিটির মাধ্যমেই বিসিবির নতুন পথচলা শুরু হতে যাচ্ছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com