জনসম্মুখে ‍কুকুরকে কুমিরের মুখে ঠেলে দেওয়ায় তারকাদের প্রতিক্রিয়া!


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-04-2026

জনসম্মুখে ‍কুকুরকে কুমিরের মুখে ঠেলে দেওয়ায় তারকাদের প্রতিক্রিয়া!

বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজারের দিঘিতে কুমিরের হাতে একটি কুকুরের মৃত্যুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর শোবিজ অঙ্গনে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের ঝড় উঠেছে। জয়া আহসান, দীপা খন্দকার, নিলয় আলমগীরের মতো তারকারা এ ঘটনাকে ‘মনুষ্যত্বহীন’ ও ‘ভয়ানক’ বলে মন্তব্য করেছেন। অভিনেতা ইরফান সাজ্জাদ অমানুষদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তবে মাজার কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাটির ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। মাজারের নিরাপত্তাকর্মী ফোরকান হাওলাদার জানান, বেওয়ারিশ কুকুরটি তাকে আক্রমণ করায় আত্মরক্ষার্থে পা ঝাড়া দিলে সেটি পানিতে পড়ে যায় এবং কুমিরের শিকার হয়। বিষয়টি নিশ্চিত করে মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।

ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com