লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় ফিলিস্তিনের নিন্দা


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-04-2026

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় ফিলিস্তিনের নিন্দা

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নাগরিক দীপালি বেগমের অকাল মৃত্যুতে গভীর শোক ও তীব্র নিন্দা প্রকাশ করেছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি এই হামলার ঘটনায় বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করা হয়েছে।

ফিলিস্তিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, নিরীহ বেসামরিক মানুষের ওপর এমন হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে তারা।

উল্লেখ্য, গত বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় লেবাননে ইসরায়েলি হামলায় গুরুতর আহত হন ফরিদপুরের মেয়ে দীপালি বেগম। পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com