হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো ঢাকায়


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-04-2026

হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো ঢাকায়

দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার (১১ এপ্রিল) সকালে বিমানবন্দর থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই তিনি মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তি অনুভব করেন।

তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুপুরেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার মন্ত্রীর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com