সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চায় বিসিবি


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-04-2026

সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চায় বিসিবি

শনিবার (১১ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। এই দলেও জায়গা হয়নি সাকিব আল হাসানের। তবে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, সাকিবের সঙ্গে তার কথা হয়েছে এবং তাকে লম্বা সময়ের জন্যই দলে চায় বিসিবি।

সাকিব বর্তমানে যেখানে আছেন, সেখানে নিয়মিত অনুশীলনের সুযোগ কম থাকায় তার প্রস্তুতি ও ফিটনেস নিয়ে আলাপ হয়েছে। বাশার স্পষ্ট জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুতি অত্যন্ত জরুরি এবং সবকিছু ঠিক থাকলে তাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় রাখা হবে। ২০২৪ সালের পর থেকে রাজনৈতিক ও আইনি জটিলতায় সাকিব জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলছেন। তবে সবশেষ পিএসএলেও তিনি দল পাননি।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com