ইরানি প্রতিনিধি দল বসছে শাহবাজ শরিফের সঙ্গে, ইসলামাবাদের দিকে তাকিয়ে গোটা বিশ্ব


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-04-2026

ইরানি প্রতিনিধি দল বসছে শাহবাজ শরিফের সঙ্গে, ইসলামাবাদের দিকে তাকিয়ে গোটা বিশ্ব

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। এই শান্তি আলোচনার অংশ হিসেবে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছে। ইরানের সংবাদ সংস্থা ইসনা ও তাসনিম জানিয়েছে, শুক্রবার রাতে ইরানি প্রতিনিধি দলটি পাকিস্তানে পৌঁছালে বিমানবন্দরের কাছেই দেশটির সেনাপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠক করেন।

এরপর আজ তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসছেন। এই গুরুত্বপূর্ণ আলোচনায় প্রধানমন্ত্রী শরিফ এবং তার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মধ্যস্থতা করছেন। মূলত দুই দেশের মধ্যে একটি টেকসই যুদ্ধবিরতি ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই কূটনৈতিক তৎপরতা চলছে। পুরো বিশ্ব এখন ইসলামাবাদের এই বৈঠকের ফলাফলের দিকে তাকিয়ে আছে, যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ স্থিতিশীলতায় বড় প্রভাব ফেলতে পারে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com