নির্বাচন নিয়ে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস: ‘দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিভৎস রূপ’


রাজনৈতিক ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি | সোহেল জুলফিকার , আপডেট করা হয়েছে : 09-04-2026

নির্বাচন নিয়ে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস: ‘দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিভৎস রূপ’

বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ সাধারণ নির্বাচনকে ঘিরে সরগরম রাজনীতির মাঠ। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বর্তমান নির্বাচন ব্যবস্থা ও দলীয় সরকারের কড়া সমালোচনা করেছেন।

জামায়াত আমিরের স্ট্যাটাস

নিজের ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন: “দলীয় সরকারের অধীনে বগুড়া-৬ এবং শেরপুর-৩—দুটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন কী হতে পারে, তার বিভৎস রূপ ইতিমধ্যেই জাতির সামনে চলে এসেছে।”

তিনি আরও বলেন, “জাতীয় সংসদ একটি পবিত্র আমানতের জায়গা। সেই জায়গায় যারা আসবেন, তারা যদি জনগণের রায়কে গায়ের জোরে পাল্টে দিয়ে আসেন, তাহলে তাদের দ্বারা দেশ ও জাতির ক্ষতি ছাড়া লাভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। জনগণের রায়ের প্রতি যাদের আস্থা আছে, তারা গায়ের জোর কখনোই খাটাতে চায় না।”

নির্বাচন কমিশনের অবস্থান

অন্যদিকে জামায়াত আমিরের এই অভিযোগ ও শঙ্কার বিপরীতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দাবি করেছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে। সিইসি বলেন:

আজ সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। শেরপুর-৩ আসনে একদিকে যেমন নিরাপত্তা জোরদার করা হয়েছে, তেমনি ডা. শফিকুর রহমানের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com