সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-04-2026

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাকে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের স্বাস্থ্যের খোঁজখবর নেন। এর আগে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও তাকে দেখতে এসেছিলেন। বর্তমানে মির্জা ফখরুল ও নজরুল ইসলাম খান দুজনই চিকিৎসার প্রয়োজনে সিঙ্গাপুরে অবস্থান করছেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ ঢাকার বাসায় ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা আগের চেয়ে অনেকটা স্থিতিশীল।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com