আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-04-2026

আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবনের রায়ের পর এর আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দোলন।

রায়ের প্রতিক্রিয়ায় তিনি দাবি করেন, প্রসিকিউশন আবু সাঈদের শরীরে বা ব্যবহৃত পোশাকে গুলির কোনো ছিদ্র বা ক্ষত প্রমাণ করতে পারেনি। এমনকি মরদেহের এক্স-রে বা প্রয়োজনীয় পরীক্ষাও করা হয়নি। আইনজীবী দোলন আরও জানান, যে শটগানের গুলিতে হত্যার অভিযোগ আনা হয়েছে, সেই কার্টিজও জব্দ করা হয়নি। এসব অসংগতি তুলে ধরে আদালতে ২০টিরও বেশি পয়েন্টে যুক্তিতর্ক পেশ করা হলেও আসামিরা খালাস পাননি। তাই পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবেন বলে জানিয়েছেন তিনি। আসামিপক্ষ আশা করছে, উচ্চ আদালতে তারা ন্যায়বিচার পাবেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com