বুলবুলের চিঠির প্রেক্ষাপটে যা বলল আইসিসি


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-04-2026

বুলবুলের চিঠির প্রেক্ষাপটে যা বলল আইসিসি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বরখাস্তকৃত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তার অপসারণকে ‘বেআইনি’ আখ্যা দিয়ে আইসিসির হস্তক্ষেপ চেয়েছেন। সরকার তাকে সরিয়ে তামিম ইকবালকে অন্তর্বর্তী সভাপতি নিয়োগ দেওয়ার একদিনের মাথায় তিনি আইসিসিকে চিঠি দিয়ে নির্বাচিত বোর্ডের বৈধতা রক্ষার দাবি জানান।

বুলবুল তার বিবৃতিতে গত ৬ অক্টোবরের নির্বাচনকে বৈধ এবং সরকারের জমা দেওয়া তদন্ত প্রতিবেদনকে ত্রুটিপূর্ণ ও ভিত্তিহীন বলে দাবি করেন। তবে আইসিসির একটি সূত্র বুলবুলের এই অবস্থানকে ‘মারাত্মক স্ববিরোধিতা’ হিসেবে দেখছে। তাদের মতে, সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেওয়ার সময় এই বোর্ডই সরকারি নির্দেশের দোহাই দিয়েছিল, অথচ এখন সেই সরকারের বিরুদ্ধেই আইসিসির সুরক্ষা চাচ্ছে। এই স্ববিরোধিতার কারণে বুলবুলের চিঠিতে আইসিসির সাড়া দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com