যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিন প্রবাসী বাংলাদেশি


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-04-2026

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিন প্রবাসী বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আলবানি এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের বাবা-ছেলেসহ তিন বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন। সোমবার (৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলবানির রুট ৯-এইচ সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কুমিল্লার মুরাদনগর উপজেলার মো. হীরামন (৬০), তার ছেলে নাজমুল রোবেল (৩০) এবং রোবেলের বন্ধু ফাহিম আলিম (২৭)। দুর্ঘটনায় হীরামনের মেয়ে রত্না ও এক বছর বয়সী নাতনী ইকরা গুরুতর আহত হয়েছেন; তাদের স্থানীয় আলবানি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউইয়র্ক প্রবাসী সূত্র জানায়, ঘটনার সময় নাজমুল রোবেল নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। ভ্যান ওয়াইক লেনে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বুধবার নিউইয়র্কের ব্রনক্সে বাইতুল আমান ইসলামিক সেন্টারে জানাজা শেষে নিউ জার্সির মার্লবুরো মুসলিম সিমেটেরিতে তাদের দাফন করার কথা রয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com