আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ বহাল রেখে সংসদে বিল পাস


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-04-2026

আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ বহাল রেখে সংসদে বিল পাস

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের আনা ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) ২০২৬’ বিলটি আজ বুধবার জাতীয় সংসদে পাস হয়েছে। দুপুরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর ফলে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এখন থেকে আইনত নিষিদ্ধ।

মূলত জননিরাপত্তা রক্ষা ও রাষ্ট্রের স্থিতিশীলতা ফেরাতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এই বিলটি পাসের মধ্য দিয়ে দলটিকে নিষিদ্ধ করার প্রশাসনিক প্রক্রিয়া এখন পূর্ণাঙ্গ আইনি রূপ লাভ করল।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com