এবার ইউরোপীয় দলের বিপক্ষে খেলতে নামছে হামজারা


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-04-2026

এবার ইউরোপীয় দলের বিপক্ষে খেলতে নামছে হামজারা

এশিয়ার গণ্ডি পেরিয়ে এবার ইউরোপের ফুটবলে পা রাখছে বাংলাদেশ। আগামী ৫ জুন সান মারিনোর মাটিতে তাদেরই বিপক্ষে একটি ঐতিহাসিক প্রীতি ম্যাচ খেলবে জামাল-হামজাদের দল। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাফুফে এই রোমাঞ্চকর সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

মজার বিষয় হলো, সান মারিনোও তাদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো এশীয় দেশের বিপক্ষে মাঠে নামছে। যদিও সান মারিনো বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ের তলানিতে (২১১ নম্বর) অবস্থান করছে এবং বাংলাদেশ ১৮১ নম্বরে রয়েছে, তবুও ইউরোপীয় কোনো দলের বিপক্ষে তাদেরই কন্ডিশনে খেলাকে বড় অর্জন হিসেবে দেখছে বাফুফে। দীর্ঘদিনের এশীয় বৃত্ত ভেঙে বিদেশের মাটিতে এই ম্যাচটি বাংলাদেশের ফুটবলের জন্য একটি নতুন মাইলফলক হতে যাচ্ছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com