সহকারী অ‍্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-04-2026

সহকারী অ‍্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবুল হাসানকে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের সই করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, অ্যাডভোকেট মো. আবুল হাসানের সহকারী অ্যাটর্নি জেনারেল পদের নিয়োগ আদেশ বাতিল করে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২ এপ্রিল ব্যক্তিগত কারণ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল মুহা. মুজাহিদুল ইসলাম ও আহমদ মুসাননা চৌধুরী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। সেই রেশ কাটতে না কাটতেই এবার মো. আবুল হাসানকে সরকারিভাবে অব্যাহতি দেওয়া হলো।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com