হারানো পেজ ফিরে পেলেন তাজুল ইসলাম


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-04-2026

হারানো পেজ ফিরে পেলেন তাজুল ইসলাম

কুড়িগ্রামের সেই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তাজুল ইসলাম, যিনি ‘সরকারি রেটে জিলাপি বিক্রি’র ভিডিও দিয়ে রাতারাতি ভাইরাল হয়েছিলেন, তার হারানো ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ ফিরে পেয়েছেন। রবিবার (৫ এপ্রিল) দুপুরে হঠাৎ পেজটি ‘উধাও’ হয়ে যাওয়ার পর কয়েক ঘণ্টার উৎকণ্ঠা শেষে সোমবার (৬ এপ্রিল) এটি আবারও সচল হয়েছে।

তাজুল ইসলামের সহযোগী শাহআলম হোসেন জানান, প্রযুক্তিগত সমস্যার কারণে সাময়িকভাবে পেজটি দেখা যাচ্ছিল না। ফিরে পাওয়ার পর একটি ভিডিও বার্তায় তাজুল ইসলাম সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আল্লাহর রহমতে আমি পেজটা ফিরে পেয়েছি। আলহামদুলিল্লাহ!”

উল্লেখ্য, গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে কুড়িগ্রামের চর নারায়ণপুরের স্থানীয় একটি বাজারে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করার পর সাধারণ দিনমজুর তাজুল ব্যাপক পরিচিতি পান। মাত্র ১০ হাজার ফলোয়ার নিয়ে শুরু করা এই পেজটির ফলোয়ার এক সপ্তাহের ব্যবধানে ১০ লাখ (১ মিলিয়ন) ছাড়িয়ে গেছে। প্রত্যন্ত চরাঞ্চলের জনভোগান্তি ও সহজ-সরল জীবন নিয়ে তার কন্টেন্টগুলো নেটিজেনদের কাছে বর্তমানে ব্যাপক প্রশংসিত হচ্ছে। পেজটি ফিরে আসায় তার অনুসারীদের মধ্যে স্বস্তি ফিরেছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com