ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-04-2026

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

বিদায়ি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠান।

নোটিশে অভিযোগ করা হয়, রাষ্ট্রীয় হামের টিকাদান কর্মসূচি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার মতো 'অশুভ ও অপরাধমূলক' কর্মকাণ্ডের সঙ্গে এই সরকার জড়িত। এই গুরুতর অনিয়মের দায় তুলে ড. ইউনূস ও তাঁর মন্ত্রিপরিষদের বিদেশ যাত্রায় স্থগিতাদেশ চাওয়া হয়েছে। আইনজীবী আশরাফুল ইসলাম নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই আইনি পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com