যশোরে বিচারকের বিরুদ্ধে আদালতে মামলা!


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-04-2026

যশোরে বিচারকের বিরুদ্ধে আদালতে মামলা!

যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ রাশেদুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে আদালতে মামলা করেছেন শরিফুল আলম নামে এক ব্যবসায়ী। সোমবার (৬ এপ্রিল) সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করা হয়। আরজি গ্রহণ করে বিচারক মাহমুদা খাতুন আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, আইনজীবী সমিতির আদালত বর্জন চলাকালীন সময়ে বাদী সময়ের আবেদন করলেও বিচারক তা নামঞ্জুর করে একতরফাভাবে সাক্ষ্য গ্রহণ শেষ করেন। বাদীর দাবি, বিচারক আইনবহির্ভূতভাবে নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন।

উল্লেখ্য, মামলা দায়ের করে আদালত চত্বর থেকে বের হওয়ার সময়ই পুলিশ শরিফুল আলমকে গ্রেফতার করে। পুলিশ জানায়, একটি চেক ডিজঅনার মামলায় আগে থেকেই তার বিরুদ্ধে সাজা ও গ্রেফতারি পরোয়ানা ছিল। তবে বাদীর আইনজীবীর অভিযোগ, বিচারকের বিরুদ্ধে মামলা করায় প্রতিহিংসামূলকভাবে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে আইনজীবীদের সাথে অসদাচরণের অভিযোগে ওই বিচারকের আদালত বর্জনের ঘোষণা দিয়েছিল জেলা আইনজীবী সমিতি।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com