ভিজিটর ভিসাধারীদের জন্য জরুরি বার্তা দিল যুক্তরাষ্ট্র


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-04-2026

ভিজিটর ভিসাধারীদের জন্য জরুরি বার্তা দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ভ্রমণ ভিসায় গিয়ে পড়াশোনা বা কোনো একাডেমিক কোর্সে ভর্তি হওয়ার বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে মার্কিন প্রশাসন। সোমবার (৬ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

ওই পোস্টে স্পষ্টভাবে বলা হয়েছে, বি১/বি২ (B1/B2) ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন কোনো ডিগ্রি প্রোগ্রাম বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদান করে এমন কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হওয়া আইনত নিষিদ্ধ। মূলত পর্যটন বা ব্যবসায়িক উদ্দেশ্যে দেওয়া এই ভিসার অপব্যবহার রোধ করতেই এমন কড়াকড়ি আরোপ করা হয়েছে।

দূতাবাস আরও সতর্ক করে জানিয়েছে, ভিসার শর্ত লঙ্ঘন করে অননুমোদিত কোনো কাজে লিপ্ত হওয়া, এমনকি তা খুব অল্প সময়ের জন্য হলেও, গুরুতর পরিণতি বয়ে আনতে পারে। এমন কর্মকাণ্ডের ফলে সংশ্লিষ্ট ব্যক্তির ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারির সম্ভাবনা রয়েছে। তাই মার্কিন আইন মেনে চলতে এবং নিজের ভবিষ্যৎ ভ্রমণ সুবিধা সুরক্ষিত রাখতে ভ্রমণকারীদের এই নিয়ম কঠোরভাবে অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com