৬০ কিমি বেগে ঝড়ের আভাস ১৫ জেলায়


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-04-2026

৬০ কিমি বেগে ঝড়ের আভাস ১৫ জেলায়

রাজধানী ঢাকাসহ দেশের ১৫টি জেলার ওপর দিয়ে দুপুরের পর থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার (৫ এপ্রিল) দুপুর থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের বুলেটিনে জানানো হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময়ে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

অন্য এক বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদরা জানিয়েছেন, সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এমনকি আগামী কয়েক দিনের মধ্যে দেশের কোনো কোনো স্থানে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। নদীবন্দরে চলাচলকারী নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com