'মঙ্গল শোভাযাত্রা' বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-04-2026

'মঙ্গল শোভাযাত্রা' বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

পহেলা বৈশাখে আয়োজিত 'মঙ্গল শোভাযাত্রা' বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট দায়ের করা হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এই রিটটি দায়ের করেন। রিটে সংস্কৃতি, ধর্ম ও স্বরাষ্ট্র সচিবসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চারুকলা অনুষদের ডিনকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে উল্লেখ করা হয়, মঙ্গল শোভাযাত্রা কোনো প্রাচীন বাঙালি ঐতিহ্য নয়, বরং ১৯৮৯ সালে শুরু হওয়া একটি কৃত্রিম কার্যক্রম। রিটকারীর দাবি, বিভিন্ন পশু-পাখির প্রতিকৃতি বহন করে মঙ্গল প্রার্থনা করা মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসের পরিপন্থি এবং এটি সংবিধানে প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকার খর্ব করে। এছাড়া এই শোভাযাত্রার কিছু প্রতীক নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাসের সাথে যুক্ত থাকায় তা সাম্প্রদায়িক সম্প্রীতি ও জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে রিটে উল্লেখ করা হয়। এই কার্যক্রম পরিচালনা বা প্রচার থেকে বিরত রাখার জন্য রিটে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com