আড়াই কোটি টাকার শাড়ি জব্দ আখাউড়ায়


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-04-2026

আড়াই কোটি টাকার শাড়ি জব্দ আখাউড়ায়

আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ির একটি বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৪ এপ্রিল) বিকেলে আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ শাড়ি উদ্ধার করা হয়।

আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে বিজিবি-৬০ ব্যাটালিয়নের সুলতানপুরস্থ প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত জানানো হয়। বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবগ্রামের ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ২ হাজার ৭১৬ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত এসব শাড়ির বর্তমান বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকা।

অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব না হলেও জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি’র কঠোর নজরদারি ও আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে বলে সংবাদ সম্মেলনে পুনর্ব্যক্ত করা হয়।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com