টি-টোয়েন্টি ক্রিকেটে বাঁ-হাতি পেসার হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে মুলতান সুলতানসের বিপক্ষে ২ উইকেট শিকারের মাধ্যমে তিনি পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরকে ছাড়িয়ে গেছেন। বর্তমানে ৩২৫ ম্যাচে ৪১৬ উইকেট নিয়ে মোস্তাফিজ এই তালিকার শীর্ষে অবস্থান করছেন, যেখানে আমিরের উইকেট সংখ্যা ৪১৫।
কেবল বাঁ-হাতি পেসারদের মধ্যেই নয়, সব ধরনের বোলারদের মধ্যে টি-টোয়েন্টিতে মোস্তাফিজ এখন বিশ্বের ৭ম সর্বোচ্চ উইকেট শিকারি। পেসারদের মধ্যে তার উপরে আছেন কেবল ডোয়াইন ব্রাভো। প্রিয় ক্রিকেটার আমিরকে পেছনে ফেলে মোস্তাফিজের এই অনন্য অর্জন বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নামকে আরও উজ্জ্বল করল। এখন দেখার বিষয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলা আমিরকে কতদিন পেছনে ফেলে রাখতে পারেন কাটার মাস্টার।