আইন পাসের পরই স্থানীয় সরকার নির্বাচন


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-04-2026

আইন পাসের পরই স্থানীয় সরকার নির্বাচন

সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো জাতীয় সংসদে পূর্ণাঙ্গ আইনে পরিণত হওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (৪ এপ্রিল) দুপুরে শেরে বাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা 'দলীয় প্রতীকবিহীন নির্বাচন' সংক্রান্ত অধ্যাদেশটি বর্তমানে সংসদীয় প্রক্রিয়ায় রয়েছে এবং দ্রুতই তা আইন হিসেবে পাস হবে। জেলা পরিষদগুলোতে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগের বিষয়ে তিনি বলেন, জেলা প্রশাসকদের কাজের চাপ বেশি থাকায় সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে নিযুক্ত প্রশাসকদেরও জবাবদিহিতার আওতায় থাকতে হবে।

এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজ সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী মন্তব্য করতে রাজি হননি, কারণ বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। এ সময় নবনিযুক্ত ১৪ জন জেলা পরিষদ প্রশাসক প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com