ইডেন ছাত্রীর মামলায় শর্তসাপেক্ষ জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-04-2026

ইডেন ছাত্রীর মামলায় শর্তসাপেক্ষ জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু

ইডেন কলেজের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হওয়া তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তু আদালত থেকে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম পাঁচশ টাকা মুচলেকায় আগামী ১৯ এপ্রিল পর্যন্ত তার এই জামিন মঞ্জুর করেন।

এর আগে, শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে গত বুধবার রাতে মামলা দায়ের করা হলে পুলিশ রাজধানীর গুলশান থেকে অন্তুকে গ্রেপ্তার করে। মামলার অভিযোগে ভুক্তভোগী ছাত্রী উল্লেখ করেন, গত মঙ্গলবার ‘প্রোডাক্ট শুটের’ কথা বলে অন্তু তাকে বাসায় ডেকে নিয়ে যৌন নিপীড়ন ও শারীরিকভাবে জখম করেন।

উল্লেখ্য, বুধবার মামলার তদন্ত কর্মকর্তা অন্তুকে কারাগারে পাঠানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছিলেন। আজ উভয় পক্ষের শুনানি শেষে অস্থায়ীভাবে তার জামিনের আদেশ দেওয়া হয়।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com